ম্যাকবুক প্রো’র ডিজাইনে পরিবর্তন আসছে

১৯ জানুয়ারি, ২০২১ ০২:৪৬  
গত নভেম্বরে অ্যাপল তাদের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারে নতুন শক্তিশালী এম১ চিপ সংযোজন করলেও অন্যক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আসেনি। পারফরমেন্সের দিক থেকে এগিয়ে গেলেও ডিজাইনের ক্ষেত্রে নতুন ম্যাকবুক অনেকের কাছে আলোড়ন তোলেনি। তবে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, বড় ধরণের পরিবর্তন আসছে। ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের সূত্র মতে, ২০২১ সালে ম্যাকবুক প্রো এর ডিজাইনে পরিবর্তন আসছে। এছাড়া স্টোরে দুইটি বড় ধরণের পরিবর্তন আসছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুগবার্গ। ব্লুমবার্গের মতে, ২০২১ সালে ম্যাকবুক প্রো থেকে বাদ যাবে টাচ বার। ২০১৬ সালে এই টাচ বার ফিচারটি উন্মুক্ত করেছিলো অ্যাপল। তবে সেটি ততোটা জনপ্রিয়তা পায়নি বলেই সেটিকে বাদ দেয়া হচ্ছে। তবে ফিরে আসতে পারে ম্যাগনেটিক ম্যাগসেইফ চার্জিং পোর্ট। যেহেতু এখনও অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তাই সত্যিকারভাবে কী পরিবর্তন আসবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। ডিবিটেক/বিএমটি